ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দিনাজপুরের খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ৪:৪৬

দিনাজপুরের কাহারোল উপজেলায় চলমান ১২ কিলোমিটার খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

রবিবার (দুপুর ১২টায়) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে তিনি খাল খননের অগ্রগতি ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্টরা জানান,  এই খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী

উলিপুরে গৃহবধু রিংকি হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন

ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চন্দনাইশে প্রকাশ্যে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিল দূর্বৃত্তরা

শেরপুর বাজারে এক রাতে দুই মার্কেটে মোবাইলের দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

আলফাডাঙ্গা দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

মেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, ৫ লাখ টাকা অর্থদণ্ড

মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’

শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩