ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে শিক্ষার্থীদের মাঝে র‍্যাবের মাদক ও জঙ্গিবিরোধী প্রচারণা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৪-১০-২০২১ দুপুর ১১:২৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি জসমুদ্দিন কাজি আব্দুল গণি কলেজের শিক্ষার্থীদের মাঝে রংপুর র‌্যাব-১৩ মাদক ও জঙ্গিবিরোধী প্রচারণা এবং প্ররণা প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজি আব্দুল গণি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান। কর্মশালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ও জঙ্গিবিরোধী আলোচনা করেন রংপুর র‌্যাব-১৩-এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
 
কর্মশালায় রংপুর র‌্যাব-১৩-এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস, (এস), বিএন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক ও জঙ্গি নির্মূলে সরকার এবং র‌্যাব দৃঢ়প্রতিজ্ঞ। এক্ষেত্রে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন প্রশংসনীয় ভূমিকা রাখছে। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে সকল ধরনের মাদক থেকে দূরে থাকার অনুরোধ করেন।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি জসমুদ্দিন কাজি আব্দুল গণি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এমরান আহম্মেদ, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী এ.টি.এম ইফতেখার হোসেন মাসুদ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আতিকুর রহমান ও বাংলা বিভাগের প্রভাষক তহিজার রাহমান।
 
কর্মশাোয় কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালার শেষপর্যায়ে র‌্যাবের অধিনায়ক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যাসহ ‍উত্তর দেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু