ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় মাড়োয়ারি অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন


সুজন কুমার কর্মকার,কুষ্টিয়া photo সুজন কুমার কর্মকার,কুষ্টিয়া
প্রকাশিত: ৪-১০-২০২১ দুপুর ২:৩৩

কুষ্টিয়ায় মাড়োয়ারি অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক অজয় সুরেকা এবং সাধারণ সম্পাদক পবন কুমার সরাফ (পাপ্পু)। নবগঠিত কমিটির সভাপতি অজয় সুরেকা এবং সাধারণ সম্পাদক পবন কুমার সরাফ (পাপ্পু) এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কুষ্টিয়া শহরস্থ খেঁয়া রেস্তরায় কুষ্টিয়া  মাড়োয়ারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মাড়োয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় সুরেকা। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট কুষ্টিয়া মাড়োয়ারি অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি অজয় সুরেকা, সহ-সভাপতি সুরেশ তুলসান, সাধারণ সম্পাদক পবন কুমার সরাফ (পাপ্পু), যুগ্ম-সাধারণ সম্পাদক নরেশ কেশেরা, কোষাধ্যক্ষ নরেশ খৈতান, নির্বাহী সদস্য প্রদীপ সারাউদ্দিন, সুরেশ খৈতান, মহেন্দ্র তুলসান, গৌতম কেশেরা, প্রমোদ আগরওয়াল ও রন কেশেরা। সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটিকে শ্রী শ্রী গোপাল গোশালা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়। 

এমএসএম / জামান

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ