রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেন'র বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছা চারিতা এবং শিক্ষা বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িত থাকায় বোর্ডের বিভিন্ন জনের সাথে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়লেও সম্প্রতি (১২ সেপ্টেম্বর) তাঁর অফিস কক্ষে শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা মানিকচন্দ্র সেন'কে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করায় নড়েচড়ে বসেন শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা। এনিয়ে তারা চরম উদ্বিগ্ন ও শঙ্কার সাথে দিন কাটাচ্ছেন এবং নিন্দা জানিয়েছেন, শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে বিচারেরও দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী দুই কর্মকর্তা জানান, সচিবের নির্দেশে বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন বেশ কিছু কর্মকর্তার বেতন সমন্বয় সংক্রান্ত নথি ও গুরুত্বপূর্ণ তথ্যাদি অফিসের বাইরে প্রেরণের উদ্দেশ্যে ফটোকপি করেছেন। ইতিপূর্বেও ঐ দপ্তর থেকে বিভিন্ন বেতন শিট বিকৃত করে এবং নোট শিটের কপি বাইরে সরবরাহ করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গত ১২ সেপ্টেম্বর বিকেলে বোর্ডের সচিবের কক্ষে বিষয়টি জানতে উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা মানিকচন্দ্র সেন দুজনে মিলে সচিব ড. মোয়াজ্জেম হোসেনের কক্ষে যান। এসময় উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন জানতে চান, সংস্থাপন শাখায় রক্ষিত গোপনীয় কাগজপত্র ফটোকপি করার বিষয়ে চেয়ারম্যান স্যারকে জানানো হয়েছে কিনা কিংবা তাঁর অনুমতি নেয়া হয়েছে কিনা। এতে সচিব ও ডিডি ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ওয়ালিদের সাথে। এক পর্যায়ে উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা মানিকচন্দ্র সেনকে তার রুমে প্রায় একঘন্টা আটকে রাখেন এবং সচিব নিজেসহ দায়িত্বরত আনসারকে ডেকে ওয়ালিদ হোসেনকে শারীরিক ভাবে হেনস্থা করেন।
ভুক্তভোগী উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেনসহ ভিডিও ফুটেজের বরাদ দিয়ে সেখানে কর্মকর্তারা আরো বলেন, তিঁনি ঐ সময় আনসারের সহোযোগিতায় দুজন কর্মকর্তাকে নিজের রুমে জোড়পূর্বক আটকে রেখে নিজের মোবাইল থেকে অপরপ্রান্তের কাউকে বলছেন ‘বাহিনী পাঠাও, আবার কখনোবা বা ফোন করে বলছেন থানার ওসিকে পাঠাও’। তবে, অবরুদ্ধের পয়তাল্লিশ মিনিট অতিবাহিত হয়ে যাবার পরে বহিরাগত একাধিক বহিরাগত ব্যক্তি সচিবের রুমে প্রবেশ করে তাঁর সাথে সাক্ষাৎ করেছেন বলেও অভিযোগ আছে।
তারা আরো জানান, কখনো সচিব বলছেন, তোমরা আমাকে মেরে ফেলতে এসেছো ! কখনোবা বলেছেন, তোমরা আমাকে তুলে নিতে এসেছো। আমি পুলিশ ডেকে তোমাদেরকে ধরিয়ে দেবো। লাঞ্চিত হওয়া কর্মকর্তারা একাধিকবার সচিব সাহেবকে বলেছেন, চলেন চেয়ারম্যান স্যারের কাছে চলেন।
এ ঘটনার প্রেক্ষিতে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বিভাগীয়ভাবে হিসাব ও নিরীক্ষা শাখার ডিডি বাদশা হোসেন, উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা মানিকচন্দ্র সেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।
এ নিয়ে পরদিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর শিক্ষাবোর্ডের কর্মচারী ইউনিয়ন বিশেষ সভায় বলেন- অফিসের গোপন কাগজপত্র অসৎ উদ্দেশ্যে ফটোকপি করা, চেয়ারম্যানের অনুমতি ছাড়া অফিস অভ্যন্তরে পুলিশ ডাকা, সচিব কর্তৃক উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা মানিকচন্দ্র সেনকে আনসার সদস্য দ্বারা লাঞ্ছিত করার দায়ে সচিব ড. মো মোয়াজ্জেম হোসেন ও উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন'র ব্যাপারে আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
শারিরীক নির্যাতনের বিষয়টি অস্বীকার করে শিক্ষা বোর্ড সচিব ড. মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আমি আমার অফিসে তাদের লাঞ্চিত করিনি বরং তারাই আমাকে আমার অফিসে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ হওয়া সত্বেও অপমান করেছেন। আমার কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে, যা কর্তৃপক্ষ তদন্ত করেতে চাইলে দিতে পারবো।
এ বিষয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোকবুল হোসেন বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে ; তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied