ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাগরদাঁড়ি পর্যটন কেন্দ্রকে আরো আধুনিক করতে হবে : প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৪-১০-২০২১ দুপুর ৩:৩

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়িতে এসে খুব ভালো লাগল। মধুপল্লীর পর্যটন কেন্দ্রকে আধুনিক করতে হবে। সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে একটি বিশ্ববিদ্যালয়ের খুব প্রয়োজন ছিল। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদকে বাঁচানোর মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে হবে। সাগরদাঁড়িতে আমাদের যে পর্যটন কেন্দ্রটি আছে তা আরো আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কপোতাক্ষ নদকে ঘিরে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের যে অবদান তা কোনোদিন ভোলার নয়। তিনি বাংলা ভাষায় ছনেট কবিতা লেখার মধ্যদিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রথম পরিচিত করে তোলেন।

তিনি আরও বলেন, তাঁর বংশের একজন এখনো বেঁচে আছেন আগামী মধু মেলা অনুষ্ঠানে উনাকে উপস্থিত রাখার জন্য চেষ্টা করা হবে। গত রোববার বিকেলে যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদের ধারে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সৃতি বিজড়িত সাগরদাঁড়ি পর্যটক কেন্দ্র, মধুপল্লী, মধুমঞ্চন, কপোতাক্ষনদ পরিদর্শন কালে বাংলাদেশ বেসরকারী বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সাংবাদিকদের সংগে আলাপকালে এসব কথা বলেন।

মধুপল্লীতে আসার পর প্রথমে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার পক্ষথেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এসময়ে প্রতিমন্ত্রীর সংগে ছিলেন বাংলাদেশ পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহি পরিচালক জাবেদ আহমেদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনি কসম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, ওলিয়ার রহমান প্রমুখ। এছাড়াও যশোর থেকে আসা সরকারের উচ্চ পর্যায়ের একঝাঁক কর্মকর্তা উপস্থিত ছিলেন।  প্রতিমন্ত্রী মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত (মধুপল্লী) পৈত্রিক বাড়ি, দেবালয়, মধুসূদন জাদুঘর কপোতাক্ষ নদ পাড় ঘুরে-ঘুরে দেখেন এবং সন্তোষ  প্রকাশ করেন।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক