দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও ভাইস চেয়ারম্যান পদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আগাম তৎপরতা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা—সবখানেই এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন আগামীর উপজেলা ভাইস চেয়ারম্যান?
বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিশ্লেষণ। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, দাউদকান্দি বিএনপির রাজনীতিতে প্রভাবশালী চার নেতার নাম এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
তৃণমূলের আলোচনায় যারা এগিয়ে
প্রথমেই রয়েছেন এনামুল হক সফর তালুকদার। তিনি দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ড. মোশাররফ ফাউন্ডেশনের যুব কর্মসূচির সাধারণ সম্পাদক এবং ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক। তরুণ এই রাজনীতিককে অনেকেই দলের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে দেখছেন। তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা তাকে শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
দ্বিতীয় অবস্থানে আলোচনায় আছেন আনোয়ার হোসেন আনন্দ। তিনি কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। একই সঙ্গে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দলের কঠিন সময়ে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা বেশ দৃঢ়।
তৃতীয়ত, আলোচনার কেন্দ্রে রয়েছেন আসিফ কবির। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ ও ত্যাগী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে অতীতে একাধিক মামলা দায়ের হলেও তা রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছেন তার সমর্থকরা। রাজপথে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা বাড়ছে বলে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার প্রার্থী নির্বাচনে শুধু পরিচিতি বা পদ নয়, বরং অতীতের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং নেতাকর্মীদের পাশে থাকার বিষয়গুলোই বেশি গুরুত্ব পাবে। বিশেষ করে যারা জেল-জুলুম সহ্য করেও দলীয় আদর্শে অটল ছিলেন, তাদের প্রতিই তৃণমূলের সমর্থন ঝুঁকছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দাউদকান্দি উপজেলা নির্বাচন বিএনপির জন্য কেবল একটি স্থানীয় সরকার নির্বাচন নয়; এটি তৃণমূল পর্যায়ে নেতৃত্বের গ্রহণযোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
সবমিলিয়ে, আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই দাউদকান্দির রাজনৈতিক মাঠ এখন উত্তপ্ত হয়ে উঠেছে। শেষ পর্যন্ত দল কাকে চূড়ান্তভাবে সমর্থন দেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫