মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ ২০২৬) এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্তরা অপরাধ স্বীকার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুর ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত আটককৃত মোবারক, আলামিন ও মোমেনকে যথাক্রমে ৬ মাস, ৪ মাস ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে সমাজকে নিরাপদ রাখা যায়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ