ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৮-৩-২০২৬ বিকাল ৫:১৫
নরসিংদী শহরের তরোয়া এলাকায় অনুমোদনহীন এক বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ‘নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হওয়ায় হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে ‘ইবনে সিনা প্রাইভেট জেনারেল হাসপাতাল’-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ল্যাবে অব্যবস্থাপনা এবং ডিউটি ডাক্তারের অনুপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার