ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক সফর তালুকদারকে চায় জনগণ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ১২:৩৭

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও, এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদ নিয়ে এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন স্থানীয়ভাবে পরিচিত মুখ ও তরুণ সংগঠক মোঃ এনামুল হক (সফর তালুকদার)।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, সততা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এনামুল হক সফর তালুকদার ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে তরুণ সমাজ, ব্যবসায়ী মহল এবং সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দাউদকান্দির উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। অনেকেই মনে করেন, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, খেলাধুলা, সামাজিক উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, এনামুল হক সফর তালুকদার দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ রয়েছে। তার নেতৃত্বে বিভিন্ন সময় যুবসমাজকে সংগঠিত করা, অসহায়দের সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

এদিকে সম্ভাব্য এই প্রার্থী নিজেও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। যদি দল ও জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে দাউদকান্দির উন্নয়নে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখবো।”

উপজেলার বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও এনামুল হক সফর তালুকদারকে ঘিরে সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। অনেকেই তাকে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে মূল্যায়ন করছেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই মূল প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হবে। তবুও আগাম আলোচনায় এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে এনামুল হক সফর তালুকদারের নাম শীর্ষে থাকায় দাউদকান্দির রাজনৈতিক মাঠ ইতোমধ্যেই সরগরম হয়ে  

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার