ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যুর সিদ্ধান্ত তালেবান সরকারের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ১০:৪৮

আফগানিস্তানের জনগণকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ খবর নিশ্চিত করেছেন।

জবিউল্লাহ বলেছেন, ‘তালেবান সরকারের নেতৃত্ব পরিষদ’ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত দিয়েছে।

কয়েক সপ্তাহ আগে তালেবান সরকার বিগত সরকারের আমলে ইস্যু করা পাসপোর্টকে বৈধতা দিয়েছিল। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকেই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করাসহ বেশিরভাগ সরকারি কাজকর্ম স্থবির হয়ে পড়েছিল।

বিগত আশরাফ গনি সরকার ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত হওয়া সত্ত্বেও পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখিয়েছিল। ওই সরকারের শাসনামলের শেষদিকে পাসপোর্টের কাগজপত্র তৈরি ও ইস্যু করার কাজ সহজ হয়ে গিয়েছিল এবং আফগান নাগরিকরা আবেদন করার এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যেতেন।

এমন সময় তালেবান সরকার পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে যখন প্রতিবেশী দেশগুলো এখনো স্থলপথে আফগান নাগরিকদের যাতায়াত বন্ধ রেখেছে। গত সপ্তাহে পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও আফগান নাগরিকদের পাকিস্তানে ঢুকতে দেয়া হয়নি বলে গণমাধ্যমে খবর এসেছে।

এদিকে কাবুল বিমানবন্দর থেকেও বাণিজ্যিক বিমানের যাতায়াত তেমন একটা শুরু হয়নি। কয়েকদিন আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার বিষয়ে তার দেশ এখনো তালেবান এবং তুরস্কের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত