নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
নরসিংদী শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সকালে নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওই যুবক নরসিংদী সদরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে কেউ নিহতের পরিচয় জানাতে পারেনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন গণমাধ্যম কে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি পিবিআই নরসিংদীকে জানানো হলে তারা নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ