ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি লালমনিরহাট থেকে গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ১২:৪৯

গাজীপুরের পূবাইলে বহুল আলোচিত ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মমতাজ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১ (গাজীপুর) ও র‌্যাব-১৩ (রংপুর) এর যৌথ অভিযানে তাকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা এলাকা থেকে আটক করা হয়।
র‌্যাব জানায়, গত ১১ মার্চ ২০২৬ সন্ধ্যায় গাজীপুর মহানগরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় শিরিষ চেয়ারম্যানের বাড়ির সামনে ইজিবাইক চালক শাহাবুল ইসলামকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করা হয়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ বিকেলে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল ইসলাম বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩২৮/৩৭৯/৩০২/৩৪ ধারায় রুজু হয়।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ মার্চ দুপুরে জানা যায়, মামলার প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভোটমারি এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে রাত সাড়ে ৯টার দিকে ভোটমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী