মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাত্তারের বাড়ি থেকে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় ২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবক ও মদ ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. জাকির হোসেন (৪০), পিতা মৃত ইদ্রিস আলী (প্রকাশ ইদু মিয়া), মাতা মৃত খুদেজা বেগম, গ্রাম চালাকচর বেপারীপাড়া এবং আমির রতন (৫০), মাতা তাজমহল, গ্রাম চেংগাইন—উভয়কে আটক করা হয়।
পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ