ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাস্তা-ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১১:৩৬

রাজধানীর ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ডিএমপি জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট, ওয়ার্কশপসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও রাস্তা দখল করে কার্যক্রম পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, মোটর ওয়ার্কশপের যন্ত্রপাতি, ওয়েল্ডিং সামগ্রী, পোশাক ও আসবাবপত্র ফুটপাত ও সড়কের ওপর রাখা হচ্ছে। এছাড়া কিছু মোটর ওয়ার্কশপ ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে গাড়ি মেরামত করছে। এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে সড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে।
এ প্রেক্ষিতে, ডিএমপি সকল ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের প্রতি অনতিবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে অবৈধভাবে রাখা মালামাল ও সরঞ্জাম অপসারণের আহ্বান জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, নির্দেশনা অমান্য করলে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Aminur / Aminur

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী