ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ১১:৩২

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে অভিযান চালিয়ে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। উদ্ধারকৃত ব্যারেলগুলোতে ৫ হাজার ৬ শ লিটার ডিজেল ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধারকৃত ডিজেলের একটি অংশ ঘটনাস্থলেই প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। অবশিষ্ট ডিজেল বিকালে উপজেলা চত্বরের ভূমি অফিসের সামনে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃর্তে শিবচর উপজেলার শেখপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে রোকনের মালিকানাধীন মেসার্স রোকন স্টোরের তালা ভেঙ্গে দোকান থেকে ও রোকনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ ব্যারেল ও তনাই মোল্লার গদি হতে ১০ ব্যারেলসহ মোট ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৮ ব্যারেলের মোট ৫ হাজার ৬ শ লিটার ডিজেল পরে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, শিবচরে প্রায় ১৫দিন যাবত কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিল না। আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা চালিয়ে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করে তা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করেছি। ডিজেল বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা হবে। তবে এসময় কাউকে পাওয়া যায়নি।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার