ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি টাকার তছরুপের অভিযোগ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ৪:৩

নরসিংদীর একটি বেসরকারি ব্যাংক শাখায় গ্রাহকের আমানত জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে দুই কর্মকর্তার বিরুদ্ধে। প্রায় ১ কোটি ২৬ লাখ টাকার বেশি অর্থ বিভিন্ন কৌশলে স্থানান্তর করে আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অনুসন্ধান প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালের ২৩ নভেম্বর “নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১, মিটার রিভলভিং ফান্ড” এর একটি এফডিআর হিসাব গ্রাহকের অনুমতি ছাড়াই ভেঙে ফেলা হয়। এতে সুদসহ মোট ১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ৭৫০ টাকা ব্যাংকের একটি জেনারেল লেজার (জিএল) হিসাবে স্থানান্তর করা হয়।
অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট লেনদেনগুলো পরিচালনা করেন ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার নাজমুল হক খান এবং তা অনুমোদন দেন সিনিয়র অফিসার মো. মাসুদুল হক। পরে ওই অর্থ বিভিন্ন ভুয়া বা অননুমোদিত হিসাব ও এফডিআরে স্থানান্তর করা হয়।
তদন্তে আরও জানা যায়, দুই ব্যক্তির নামে ৪৫ লাখ টাকা করে দুটি এফডিআর খোলা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, তারা এসব হিসাব খোলেননি এবং কাগজপত্রে থাকা স্বাক্ষরও তাদের নয়। এছাড়া একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবে অর্থ স্থানান্তর, ভুয়া পে-অর্ডার ইস্যু এবং পরে তা সমন্বয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের জটিল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
একাধিক ক্ষেত্রে দেখা গেছে, কোনো বৈধ আবেদন বা ভাউচার ছাড়াই লেনদেন সম্পন্ন হয়েছে এবং ব্যাংকের রেজিস্টারেও এসব লেনদেনের তথ্য নেই। তদন্তে ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে ব্যবহৃত ইউজার আইডি ও অথরাইজেশন কোডের মাধ্যমে পুরো জালিয়াতির বিষয়টি নিশ্চিত করা হয়।
পরবর্তীতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট হিসাবগুলো থেকে চেকের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন, অন্য ব্যাংকে স্থানান্তর এবং ব্যক্তিগত হিসাবে টাকা নেওয়ার প্রমাণও পাওয়া গেছে। অনুসন্ধানে সিনিয়র অফিসার মো. মাসুদুল হককে মূল সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দুদকের প্রতিবেদনে বলা হয়, ব্যাংক কর্মকর্তারা জনসেবক হিসেবে গ্রাহকের আমানত রক্ষার দায়িত্বে থাকলেও তারা সেই বিশ্বাস ভঙ্গ করেছেন। জাল নথি তৈরি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর জন্য কমিশনের অনুমোদন চাওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী