ভারতে করোনা সংক্রমণ নামলো ২০ হাজারের নিচে
পাঁচ দিন পর আবার ২০ হাজারের নিচে নেমেছে ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। সোমবারের তুলনায় যা প্রায় দেড় হাজার কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৪৮ জন। খবর আনন্দবাজার অনলাইনের।
আক্রান্ত কমলেও সোমবারের তুলনায় মঙ্গলবার দৈনিক মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ২৬০ জন।
আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে ১১ হাজার মতো। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৫২ হাজার ৯০২ জন।
ভারতের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। তবে দীর্ঘদিন পর সে রাজ্যে দৈনিক আক্রান্ত ১০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৫০ জন। এরপর রয়েছে মহারাষ্ট্র (৩ হাজার ১৬৫) এবং তামিলনাড়ু (১ হাজার ৪৬৭)। অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে দৈনিক আক্রান্ত মঙ্গলবার হঠাৎই ৫০০-র নীচে নেমেছে। তবে মিজোরাম এখনও নিয়ন্ত্রণের বাইরে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮১ জন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা