ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে নিখোঁজ ৭ তরুণীর ৪ জন পালিয়েছিলেন প্রেমিকের সঙ্গে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ১:৩২

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া ৭ তরুণীর মধ্যে চারজনকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, উদ্ধার চার তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়েছিল।

পল্লবী থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হয় তিন তরুণী। একই দিন মিরপুর থানা এলাকা থেকে নিখোঁজ হয় দুই তরুণী। এই থানা থেকে পরদিন নিখোঁজ হয় আরও দুই তরুণী।

ডিএমপির মিরপুর বিভাগ থেকে নিখোঁজ ৭ তরুণীর মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৪ জনের মধ্যে দুজনকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে এবং অপর দুজনকে নেত্রকোণা থেকে সোমবার রাতে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, মিরপুর বিভাগে মোট সাতজন পৃথক দুই দিনে নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে চারজনকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। তারা প্রেমিকের হাত ধরে পালিয়েছিল। আর বাকি তিনজনকেও উদ্ধারের চেষ্টা চলছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

প্রীতি / প্রীতি

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক