প্রধানমন্ত্রীকে কটাক্ষ ও ইতিহাস বিকৃতির প্রতিবাদে চন্দনাইশে কর্ণেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিভিন্ন সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য ও স্বাধীনতা দিবসে জামায়াত ইসলামির অনুষ্ঠানে নিজেকে স্বাধীনতা ঘোষণার মূলব্যক্তি দাবীকরে ইতিহাস বিকৃত করার প্রতিবাদে এলডিপির সভাপতি কর্ণেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠন।শনিবার (৪ এপ্রিল) বিকালে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপির ও অঅঙ্গসংগঠনের উদ্যোগে গাছবাড়িয়া কলেজ গেইট থেকে খানহাট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে সমাপনী বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। সভায় বক্তারা বলেন, কর্ণেল অলি বিভিন্ন সময় বিএনপি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে ইন্টার পাশ দপ্তরি এবং নিজের ছেলেকে অধিক শিক্ষিত ও অধ্যাপক দাবি করেন, জামায়াত আমিরের সাথে মিলে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে দেশ ও দেশের মানুষের সাথে বেঈমানী করেছেন।বক্তারা বলেন, এদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার অনুগ্রহে ক্যাপ্টেন থেকে কর্ণেল অলি ও রাজনীতিতে স্থান দিয়ে মন্ত্রী বানিয়েছেন, বিএনপির সাথে বেঈমানী করার পর থেকে অলির পতন শুরু হয়েছে। অলি আহমদকে অতিসত্বর ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার অনুরোধ জানান অন্যথায় চন্দনাইশে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন। সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, চন্দনাইশ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহামুদুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,বিএনপি নেতা মোর্শেদুল আলম, চন্দনাইশ পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মোঃ মাহফুজ প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ