নরসিংদীতে অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৫ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
নরসিংদীর সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার মাধবদী থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে এবং ইটিপি স্থাপন ছাড়াই একটি ডাইং কারখানা কার্যক্রম পরিচালনা করছে।
এ কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা-৪ অনুযায়ী কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনটির ১৫(১) ধারা অনুযায়ী মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস।
এ সময় নরসিংদী জেলা পুলিশের একটি টিম ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ