উত্তরায় ফুটপাত দখলমুক্তে ডিএমপির অভিযান, আটক ৫
রাজধানীর উত্তরা এলাকায় ফুটপাত ও মার্কেট দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে রাজলক্ষ্মী এলাকায় এ অভিযান শুরু হয়।
অভিযানের অংশ হিসেবে সেক্টর-৩ এর ২ নম্বর ও ৩ নম্বর সড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফুটপাতে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয় এবং অভিযান চলাকালে ৫ জনকে আটক করে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, ট্রাফিক পুলিশের এডিসি রুবেল হক, এসি হাবিবুর রহমান, রাজলক্ষী, আজমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
Link Copied