ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে তৃণমূল আ’লীগে ২ প্রাার্থী চূড়ান্ত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ৩:৪৬

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ও নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে  সামনে রেখে জমে হয়ে উঠেছে ভোটের মাঠ। ক্ষমতাশীন দল আওয়ামীলীগ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া রাজনীতির মাঠও বেশ সরগরম। দলীয় মনোনয়ন পেতে লবিং তদবির। 
ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগ তৃণমূল নেতা-কর্মীদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছেন। তারা হলেন, সূর্যমণি ইউনিয়ন থেকে- উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউনিয়ন থেকে- উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন বিশ্বাস।
দলীয় সূত্র জানায়, প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা আওয়ামীলীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন। সভায় তৃণমূল নেতা-কর্মীরা জনপ্রিয়তা ও ত্যাগী নেতাদের চেয়ারম্যান পদে মত দেন। তাদের উন্মুক্ত মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হয়।
সূর্যমনি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছেন। পরপর দুই বার তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারও তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে দাবি দলীয় নেতা-কর্মীদের।
নওমালা ইউনিয়ন আওয়ামীলীগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওমালা ইউনিয়নে এ্যাড. কামাল হোসেন বিশ্বাসের  বাবা আ. খালেক বিশ্বাস আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাকাল থেকে ২০০৫ সাল পর্যন্ত  নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। কামাল বিশ্বাস জন্মসূত্রে আওয়ামীলীগ পরিবারের সন্তান। গত ২০১১ সালের নির্বাচনে কামাল বিশ্বাস ২৫শ ভোট ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন তবে ২০১৬ সালের নির্বাচনে নৌকা প্রতিক নিয়েও দলীয় কোন্দলের কারনে নৌকার বিদ্রোহী প্রার্থী মো. শাহজাদা হাওলাদারের কাছে পরাজিত হন।
দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, গত ২০১৬ সালের নির্বাচনে বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক জিয়াউল হক জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমানসহ একদল নেতা-কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ নৌকার বিরোধীতা করায় কামাল বিশ্বাস পরাজিত হন। 
নির্বাচন প্রসঙ্গে এ্যাড. কামাল হোসেন বিশ্বাস বলেন, গত ২ অক্টোবর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিনিধি সভা করেন। সভায় নওমালা ইউনিয়ন থেকে তৃনমূল আওয়ামীলীগ আমার নাম প্রস্তাব করেন। আর কোন প্রাথী না থাকায় উপজেলা আওয়ামীলীগ  আমার নাম প্রস্তাব করে পাঠায়। দলের মনোনয়ন পেলে এবার আমি শতভাগ নিশ্চিত চেয়ারম্যান নির্বাচিত হব।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান বলেন, বিশেষ বর্ধিত সভা করে তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সূর্যমণিতে আনোয়ার হোসেন বাচ্চু ও নওমালাতে কামাল বিশ্বাস দলের একক প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার