শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪ জন চিহ্নিত ছিনতাইকারী পুলিশের জালে আটক।
রবিবার (৫ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটের দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাব-ইন্সপেক্টর সুজন কান্তি পাল-এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল পৌর শহরের চৌমুহনা সংলগ্ন এপেক্স শোরুমের সামনে অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আরেকটি অভিযানে আরও একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার সুরমাভ্যালী এলাকার নজির মিয়ার ছেলে খালেদ মিয়া (২৮), শাহীবাগ এলাকার সোহেল মিয়ার ছেলে কাওছার মিয়া (২৮), শান্তিবাগ এলাকার মৃত কাদির মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০) এবং শাপলাবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে শামীম মিয়া (২০)।
পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না দৈনিক সকালের সময়কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের সহযোগী অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান