রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙ্গা দলীয় কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড বসিয়েছে জেলা প্রশাসন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জায়গাটিতে এই সাইনবোর্ড টানানো হয়।
সাইনবোর্ডে জায়গাটিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি) হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।
জেলা প্রশাসনের টানানো ওই সাইনবোর্ডে উল্লিখিত তফসিল অনুযায়ী সম্পত্তিটির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে: জেলা: রাজশাহী,
থানা: বোয়ালিয়া, মৌজা: রামপুর,
জেএল নং: ১০, খতিয়ান নং: ১৮,
দাগ নং: ২৮১, জমির শ্রেণি: বাড়ি,
জমির পরিমাণ: ০.৪৯৫৬ একর,
ভিপি কেস নং: ২/৭৬।
রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টরের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের ওই পরিত্যক্ত জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের প্রকাশ্য নিয়ন্ত্রণে এলো।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা