আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
"ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি একটি সুশৃঙ্খল জাতি গঠনের মূল ভিত্তি। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমরা চাই আত্রাইয়ের প্রতিটি গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসুক এবং জাতীয় পর্যায়ে উপজেলার নাম উজ্জ্বল করুক। সরকার তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, যা আমাদের মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত