ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৬-৪-২০২৬ বিকাল ৫:২৩

নরসিংদী সদর উপজেলায় ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬’ উপলক্ষে বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় সদর উপজেলার সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে খেলাধুলার মানোন্নয়ন সম্ভব এবং এর মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরি করা যাবে।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ১১ দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ২১টি সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা ঘোষণা করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার