ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৬-৪-২০২৬ রাত ৯:৫৭

সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে দিন দিন জ্বালানি তেলের চাপ বেড়েই যাচ্ছে। তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা আগের দিন মধ্য রাত থেকে সড়কের ধারে জমান লম্বা সারি। ৫-৬ ঘন্টা অপেক্ষা করার পর চালকরা তাদের বাইকে পেট্রোল পেয়ে কষ্টের কথা ভুলে গিয়ে আনন্দে চলে যান নিজ গন্তব্যে। যানজট কমাতে ও শৃঙ্খলা রক্ষায় চালকদের ড্রাইভিং, রেজিষ্ট্রেশন সহ হিলমেট পরিচিতদেরই কেবল তেল প্রদান করা হচ্ছে।

.এদিকে জ্বালানি তেল যাতে পাচার করতে না পারে সে লক্ষে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সরকারি গোয়েন্দা সংস্থা এন.এস.আই, বিজিবিসহ সরকারের দায়িত্বশীল গোয়েন্দা বাহিনী ধামইরহাটসহ নওগাঁর বিভিন্ন সীমান্ত এলাকা গুলোতে কড়া নজরদারি অব্যাহত রেখেছে। বিজিবি সদস্য ও গোয়েন্দা সংস্থার যৌথভাবে মাঠ পর্যায়ে বিশেষ করে সীমান্ত এলাকায় জ্বালানি তেল যেন কেউ অবৈধভাবে মজুদ ও পাচার না করতে পারে সে লক্ষে টহল জোরদার করা করা হয়েছে। 

ধামইরহাট উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘ধামইরহাটে দুটি পাম্পে পেট্রোল, ডিজেল ও অকটেন বিতরণ সুষ্ঠুভাবে করার লক্ষে জ্বালানি মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, কাউকেই কোন অবৈধ সুবিধা পাম্প মালিকরা যাতে দিতে না পারে সে লক্ষে প্রশাসনের পাশাপাশি সার্বক্ষনিক থানা পুলিশ ও ট্যাগ অফিসার নিয়োগ করা আছে, ট্যাগ অফিসারগণ প্রশাসনের কড়া তদারকিতে তাদের নির্ঘুম দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর সীমান্তে তেল পাচারের বা অবৈধ মজুদের কোন সুযোগই নেই। 

আরমান / আরমান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন