বোয়ালমারীতে পানের ক্ষেতে রহস্যময় আগুন, নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে একটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কতিপয় নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে বাদী পক্ষের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডের নিশ্চিত কোন উৎসের সন্ধান না পাওয়া গেলেও এ ঘটনায় কেবল অনুমান নির্ভর বা সন্দেহ বসত সুনির্দিষ্ট ভাবে একাধিক ব্যক্তির নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে সাধারণ গ্রামবাসীদের মধ্যে যেমন ক্ষোভের সৃষ্টি হয়েছে তেমনি সৃষ্টি হয়েছে ব্যাপক চঞ্চলের। এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার রুপাপাত ইউনিয়নের জহরনগর গ্রামের তপন কুমার গুহ ও আকরাম আলী গং এর মালিকানাধীন একটি পানের ক্ষেত বা বরজে গত ৩১ মার্চ দুপুরে আকস্মিকভাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বরজটির কিছু অংশের নির্মাণ সামগ্রী তথা বাঁশের খুটি,পাটকাঠি সহ পান গাছ পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। মজার ব্যাপার এই অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখন পর্যন্ত সঠিক কোন তথ্য পাওয়া না গেলেও পরের দিন বাদীপক্ষ উদ্দেশ্যমূলকভাবে স্থানীয় বাসিন্দা বৃদ্ধ আতিয়ার শেখ ও তার দিনমজুর ছেলে সুজন শেখকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়। এজাহারে বাদী অভিযোগ করেন,পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা কেরোসিন ঢেলে দেশলাই দিয়ে তার পানের ক্ষেত জ্বালিয়ে দিয়েছেন। অথচ এলাকাবাসী ও বিবাদীরা বলছেন ভিন্ন কথা। আসামি সুজন শেখ বলেন,বাদীপক্ষের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। পান ক্ষেতের নিকটতম বাসিন্দা হওয়ায় সম্পূর্ণ সন্দেহজনক ভাবে তাদেরকে আসামি করা হয়েছে। সুজন জানান,তিনি একজন সাধারণ দিনমজুর মানুষ। সকালে বাড়ি থেকে বের হন,ফেরেন বিকালে। এলাকার কারো সঙ্গেই তাদের কোন শত্রুতা নেই। ঘটনার দিন তিনি পার্শ্ববর্তী ভাবখন্ড মাঠে অন্যের জমিতে পেঁয়াজ উঠানোর কাজ করছিলেন। বিকালে বাড়িতে ফিরে ঘটনার খবর জানতে পারেন। পরের দিন শুনতে পান তিনি মামলার আসামী হয়েছেন। আসামী করা হয়েছে তার শ্রবণ প্রতিবন্ধী বাবাকেও। সুজন শেখের দাবী,তারা নির্দোষ। কোন অসৎ উদ্দেশ্যে তাদের ফাঁসানো হয়েছে। মোঃ ওবায়দুর রহমান নামে একজন গ্রামবাসী বলেন,সুজনরা ভালো মানুষ,কোন দিন কারো সঙ্গে ভেজাল করেছে শুনিনি। ওরা পানের বরজের ক্ষতি করতে চাইলে দিনের বেলা কেন রাতের আধারে করলেও পারতো! প্রতিহিংসা ও সন্দেহের বশবর্তী হয়ে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গ্রামের পলাশ শেখ বলেন,ঘটনার দিন সুজন দিন মজুর হিসেবে আমার জমিতে কাজ করছিল। সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত কাজ করে বাড়ি ফেরে। বেলা ১ টার দিকে আগুন লাগলে তাতে সুজন জড়িত হয় কিভাবে? সুজন ও তার বাবা নির্দোষ। অজ্ঞাত কোন তৃতীয় পক্ষের দায় তাদের উপর চাপিয়ে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন পলাশ। এ বিষয় জানতে চাইলে ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মধুসূদন পান্ডে বলেন,অগ্নি কান্ডের আসল কারণ এখনো উদঘাটিত হয়নি। তবে পাশের জমিতে বড়ই গাছের কেটে ফেলা শুকনো ডাল পোড়াতে গিয়ে পানের বরজে আগুনের সূত্রাপাত হয়েছে বলে অনেকে ধারণা করছেন। মামলাটি পিবি আইয়ের তদন্তাধীন রয়েছে বলে জানান ফাঁড়ির কর্তা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন