ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয় তলার কক্ষে ‘কালনাগিনীঃ উদ্ধার শেষে লাউয়াছড়ায় অবমুক্ত


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ১২:৩২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় শ্রাবণ পালের বাসার একটি কক্ষে হঠাৎ সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে যান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘরের ভেন্টিলেটরের ভেতরে সাপটির অবস্থান শনাক্ত করেন এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, উদ্ধারকৃত সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুই থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গেছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, ‘কালনাগিনী সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি সাধারণত বনাঞ্চলে বসবাস করে। এ সাপকে ঘিরে নানা লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।’
তিনি আরও বলেন, কোথাও এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক