বাবা-মা কাজে গেলে ধর্ষণ: দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা
বাবা ও মা কাজে গেলে বাড়িতে একা পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী এক কিশোর। এতে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীর বাবা গত রবিবার বিকালে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয়।
ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গুচ্ছগ্রামে। গ্রেফতারকৃত কিশোর একই গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে জীবন মিয়া (১৫) ।
জানা গেছে, ওই তরুণীর বাবা ও মা উভয়েই নিকটস্থ নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার কাজে বের হয়ে যাওয়ায় বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে। এর ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে।
তরুণীর পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করতে পেরে তার কাছে জানতে চাইলে সে জানায়, প্রতিবেশী জীবন তাকে বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে নালিতাবাড়ী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা শেষে ডাক্তার জানায় সে ৩ মাসের অন্তঃসত্ত্বা।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা অভিযুক্ত ধর্ষণকারীকে আসামি করে থানায় একটি অভিযোগ করেন। ভিকটিমের বাবার অভিযোগটি আমলে নিয়ে রোববার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন