রাজাপুরে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখমের মামলায় ৫দিনেও আসামী গ্রেফতার নেই
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. ফেরদৌস রিপন (৩০)কে কুপিয়ে জখমের মামলা দায়েরের পাঁচদিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ২৪ মার্চের ঘটনায় ৩০মার্চ বাদী হয়ে রিপনের মা ঝর্না বেগম (৫৫) বাদী হয়ে রাজাপুর থানায় মামলাটি (নং- ২৩) দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ এবং আরো অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১১মার্চ অটোরিক্সার ব্যাটারী এবং ১৭মার্চ বেকু মেশিনের ব্যাটারী চুরি হয়ে যায়। চোর শনাক্ত হওয়ায় তাঁদের কাছে জিজ্ঞাসা করলে তারা ফোরত দেবার কথা বলে। সেই চোরাই ব্যাটারী উদ্ধারে শুক্তাগড় ইউনিয়নের প্যানেল (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের নির্দেশে ২৪মার্চ সন্ধ্যায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি রিপনসহ আরো কয়েকজন সেখানে যায়। চোর চক্রটির পূর্ব পরিকল্পনা অনুযায়ী রিপন সেখানে পৌছলেই মাহমুদ হাওলাদার, শহিদ খাঁন, রাজু, চয়ন হাওলাদার, লিলি বেগম, রুম্পা হাওলাদার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। আহত ছাত্রদল সভাপতি বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিতসাধীন আছেন।
বাদী ঝর্না বেগম জানান, আমার পুত্রকে পুর্বপরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। চিকিতসা সংক্রান্ত বিষয়ে মামলা করতে বিলম্ব হলেও গত ৩০মার্চ রাজাপুর থানায় ৬জনের নাম উল্লেখ এবং আরো ৫/৬জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের ৫দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি। পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেন ছাত্রদল নেতার মা ও মামলার বাদী ঝর্না বেগম।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ
প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী
উলিপুরে গৃহবধু রিংকি হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন
ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
চন্দনাইশে প্রকাশ্যে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিল দূর্বৃত্তরা
শেরপুর বাজারে এক রাতে দুই মার্কেটে মোবাইলের দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
আলফাডাঙ্গা দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ
মেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, ৫ লাখ টাকা অর্থদণ্ড
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’
শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর