নেত্রকোনায় বিয়ের খাবার খেয়ে বরসহ অসুস্থ
মোহনগঞ্জে বিয়ের খাওয়ার পর বরসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন বরযাত্রীসহ স্থানীয়রা।
গত রোববার মোহনগঞ্জ উপজেলার মানসা গ্রামে কনের বাড়িতে ভোজ শেষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার শুনই গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে মনিরুল ইসলাম বিয়ে করেম পাশ্ববর্তী মোহনগঞ্জের মানসা গ্রামে। গত রোববার বরযাত্রী নিয়ে মানসা গ্রামে যান মনিরুল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভোজে অংশ নেন বরসহ বরের লোকজন।
খাবার খেয়ে নিজ এলাকা আটপাড়ায় ফেরার কিছুক্ষণের মধ্যেই বরসহ প্রায় ২০ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে আক্রান্তদের অধিকাংশ হাসপাতালে ভর্তি রয়েছেন, আর কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
শুনই গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে।অনেকের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এদিকে বরপক্ষের অভিযোগ, খাবারে কোনো ধরনের ক্ষতিকর উপাদান থাকতে পারে।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল বলেন, বমি, ডায়রিয়া ও পেট ব্যথা নিয়ে কয়েকজন রোগী ভর্তি হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার