ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উন্মুক্ত আলোচনা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ৩:২৬

নেত্রকোণার মোহনগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মোবাইলের অপব্যবহারসহ নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে জোরালো বার্তা দেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় জেলার মোহনগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ব ও কর্তব্য, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা এবং তরুণ প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উপায় তুলে ধরা হয়।

বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারের ভালো ও মন্দ দিক বিশ্লেষণ করে অতিরিক্ত নির্ভরতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করা হয়। এছাড়া বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি এবং ইভটিজিংয়ের কারণে একটি মেয়ের জীবনে নেমে আসা করুণ বাস্তবতার চিত্র তুলে ধরা হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এ সময় মোহনগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুল ইসলাম হারুন তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; তাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “মাদক এখন আমাদের সমাজের সবচেয়ে বড় হুমকি। তরুণ প্রজন্মকে এই ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনের অপব্যবহার, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নিজেদের ভবিষ্যৎ গড়তে হলে সঠিক পথে থাকতে হবে, খারাপ সঙ্গ পরিহার করতে হবে এবং আইন মেনে চলতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ—তোমাদের মাধ্যমেই একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে উঠবে।”

উন্মুক্ত এ আলোচনা সভায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার