ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হামের উপসর্গে রাজশাহীতে ৩ শিশুর মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ৩:৩১

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ জন শিশু মারা গেছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং: একটি বেসরকারি হাসপাতালে দুজন মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা: শংকর কে. বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৮ জন। আর উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন শিশু।  এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের। 

এদিন বেসরকারি রয়েল হাসপাতালে দুই শিশু মারা গেছে।

চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি জটিলতার শিকার হচ্ছে। হাসপাতালে উপসর্গ নিয়ে আসা শিশুদের খানিকটা নিয়ন্ত্রণ করা গেছে বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালে শিশুদের চিকিৎসায় ১৮ টি আইসিইউ, তিনটি ওয়ার্ড এবং একটি আইসোলেশান ওয়ার্ডে সংক্রমনেত মাত্রা নির্ণয় করে চিকিৎসা দেয়া হচ্ছে।  

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং