মাগুরায় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা
মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাগুরার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এক আন্তরিক পরিবেশে সিনিয়র সহকারী প্রকৌশলী তাসমিন আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সম্প্রতি তিনি নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি পাওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানত শুভেচ্ছা জানান এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী আ.ন.ম.ওয়াহিদুজ্জামান। প্রকৌশলী মো. আবদুল্লাহ আল কবির (মাগুরা সদর), উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী (শ্রীপুর), সহকারী প্রকৌশলী আসিফ এহসান, উপ-সহকারী প্রকৌশলী অন্তু সাহা, উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান এবং হিসাবরক্ষক হারুন অর রশিদ সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাসমিন আক্তারের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত