ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

ফিলিং স্টেশনে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ১:৩৭

জ্বালানি তেলের সংকট মোকাবিলায় যশোরের ঝিকরগাছায় চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জরুরি সেবা ও পেশাগত কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সূত্র জানায়, চলমান তেল সরবরাহ সংকট ও চাহিদা বৃদ্ধির কারণে ঝিকরগাছার সব এলাকায় দীর্ঘ লাইন ও ভোগান্তি তৈরি হয়েছে। এতে অফিসগামী কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট শ্রেণির পেশাজীবীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ফিলিং স্টেশন মালিক/ম্যানেজারদেরকে জানানো যাচ্ছে যে, বৈশ্বিক সমস্যায় সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সংকটে সারাদেশের মতো ঝিকরগাছা উপজেলাতেও ফিলিং স্টেশনসমূহ নানাবিধ সমস্যা মোকাবিলা করে জ্বালানি তেল সরবরাহ করে চলেছে। এ জন্য সব ফিলিং স্টেশন মালিক ও কর্মচারীদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘একই সঙ্গে পাম্পে তেল মজুদ থাকা সাপেক্ষে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, পুলিশ প্রশাসন, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন করে অথবা অগ্রাধিকার ভিত্তিতে পরিচয়পত্র প্রদর্শনপূর্বক জ্বালানি তেল সরবরাহ করার জন্য সকল ফিলিং স্টেশন মালিক/ম্যানেজারদের অনুরোধ করা হলো। একইসাথে উক্ত নির্দেশনাটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য বলা হলো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন বলেন, উল্লেখিত ব্যক্তিরা বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ফিলিং স্টেশন থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুত না করা এবং ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে পাম্প মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ