মাদারীপুর পৌরসভায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা
মাদারীপুর পৌরসভা আধুনিকায়নের লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) এর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের যৌগ উদ্যোগে বুধবার সকালে মাদারীপুর পৌরসভার হল রুমে এ কর্মশালা শুরু হয়। এতে পৌরসভার সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। যোগ দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারাও।
পৌরসভা সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় ৮৮০ কিলোমিটার সড়ক, ৪৮০ কিলোমিটার ড্রেন নির্মাণ, ৫৯৫ কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন, ২০০০ মিটার ব্রীজ বা কালভার্ট নির্মাণ, ১০টি বাস টার্মিনাল, ১০টি কিচেন মার্কেট, ১০টি পৌর সুপার মার্কেট, ১০টি পার্ক বা পাবলিক প্লেস উন্নয়ন, ১০টি কমিউনিটি সেন্টার, ২০টি আধুনিক পাবলিক টয়লেট এবং প্রায় ২০০ কিলোমিটার ফুটপাথ নির্মাণ করা হবে। এটি বাস্তবায়ন হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর আবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক জুলাই ২০২৪ হতে জুন ২০৩০ পর্যন্ত ৬ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের মোট প্রাঙ্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা যার মধ্যে বাংলাদেশ সরকারের কাউন্টারপার্ট ফান্ডিং অনুদান ১ হাজার ৬৪১ কোটি টাকা। এর আগে প্রকল্পটি গত ২১ জুন ২০১৪ তারিখে বিশ^ ব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরসের সভায় অনুমোদিত হয়েছে। অধিকন্ত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্ধাধী কমিটি (একনেক) সভায় গত ৭ অক্টোবর ২০২৪ তারিখে প্রকল্পটি অনুমোদিত হয়।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো, নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভার জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা সমূহের পরিবৃদ্ধি করা, নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি করা, নগর সমূহের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা, পরিকল্পনা প্রনরণ, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভা প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।
মাদারীপুর পৌরসভার প্রশাসক মোছাঃ জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দলের প্রধান ও নগর পরিকল্পনাবিদ মোঃ আব্দুর রকিব খান, আরইউটিডিপি প্রকল্পের পরিকল্পনাবিদ তামান্না সালাম, সোশ্যাল স্পেশালিস্ট এমটিএস মেহেমুদ, মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আসমত হোসেন, সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াছ প্রমুখ।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied