ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

“মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবেঃ ড. খন্দকার মারুফ হোসেন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ৩:২০

এসএসসি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।” তিনি পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং তাদের সফলতা কামনা করেন।

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সবসময় কাজ করে যাচ্ছে। তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ বিল্লাল মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। এ সময় পরীক্ষার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শিক্ষক-সহপাঠীদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত ভাগাভাগি করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের ন্যায় এবারও পরীক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করতে এবং তাদের জন্য দোয়া কামনায় এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন উদ্যোগকে অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন। 

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী