ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাউতুলী-ঘাটুরা রাস্তা প্রশস্তকরণে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ৪:২৫

সদর ও বিজয় নগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় শহরবাসীসহ জেলাসদরে বিভিন্ন উপজেলা আগত জনগন নিব্রিগ্নে চলাচল করার জন্য কাউতুলী হতে ঘাটুরা পযন্ত রাস্তা প্রশস্ত করতে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আবদুল কাদির, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীনসহ জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার যানজট নিরসনের লক্ষ্য সদর বিজয় নগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত লোকজন নিবিগ্নে চলাচলের জন্য রাস্তা প্রশস্ত করার লক্ষ্য সরেজমিনে পরিদর্শন করি। তিনি জানান, রাস্তা প্রশস্ত করতে জেলা প্রশাসন,জেলা পরিষদ, সড়ক ও জনপথ ও পৌরসভার সার্ভেয়ারদের দিয়ে কাউতুলি হতে ঘাটুরা (পুরাতন সিলেট রোড) পযন্ত সরেজমিনে পরিদর্শন করে রাস্তা প্রশস্ত করতে মাফজোখ করে পরিকল্পনা গ্রহণ করে মন্তনালয়ে পাঠানো হবে। অনুমতি পেলে টেন্ডারের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে।

Aminur / Aminur

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু