ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আ. লীগের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১২:২৮

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। এ ছাড়াও তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার অ্যাডভোকেট সফুরা বেগম রুমীর বিরুদ্ধে ঢাকায় একটিসহ লালমনিরহাটে চারটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হচ্ছে এবং লালমনিরহাটে ৪ মামলার একটিতে গ্রেপ্তার দেখিয়ে তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।

 

Aminur / Aminur

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার