ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোহনগঞ্জে সড়কের ইট তুলে বিক্রি, তদন্তে ধীরগতি প্রশাসনের


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১:৪২

নেত্রকোনার মোহনগঞ্জে একটি সড়কের ইট তুলে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে নুরুল আমিন আকন্দ নামে স্থানীয় এক ব্যক্তি।

তবে ঘটনার ১৫ দিন পেরোলেও এখনো তদন্ত করে ব্যবস্থা নেয়নি প্রশাসন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার গ্রামের ওই সড়কের ইট তুলে নিয়ে স্থানীয় নুরুল আমিন আকন্দ নামে এক ব্যক্তি। দুই সপ্তাহ আগে দিনমজুর দিয়ে ওই সড়ক থেকে কয়েক হাজার ইট তুলে নিয়ে বিক্রি করে দেন তিনি। সড়কটিতে এডিবির অর্থায়নে ইট দিয়ে সলিং করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। তবে দীর্ঘ সময় পার হলেও এখনো তদন্তই করা হয়নি। এ নিয়ে চলছে ঠেলাধাক্কা। 

এদিকে ঘটনা জানাজানি হলে কিছু ইটের টুকরো সড়কে ফেলে রেখে গেছেন নুরুল আমিন।

গজধার গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়া সাংবাদিকদের বলেন, নুরুল আমিন লোক দিয়ে রাস্তার ইটগুলো তুলে নিয়েছে। কিছু ইট বিক্রি করেছে, আর কিছু বাড়িতে নিয়ে গেছে। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুল আমিন আকন্দের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে গতকাল বুধবার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী জহর বলেন, গ্রামের নুরুল আমিন নামে এক ব্যক্তি সড়কের ইট নিয়ে গিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ ঘটনায় তদন্ত করে একটি প্রতিবেদন দিতে বলেছেন। ইউপি সচিবকে নিয়ে কাল পরশু এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। 

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।  ইতিমধ্যে তিনি একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার