ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে তেলের সংকটে সেচ পাম্প নিয়ে চরম বিপাকে কৃষক


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১:৪২

মাদারীপুরের শিবচর উপজেলায় তেলের সংকটের কারণে সেচ পাম্প বন্ধ হয়ে পড়েছে, ফলে মারাত্মক বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে জমিতে সঠিক সময়ে পানি না পাওয়ায় ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
স্থানীয়কৃষকরা জানান, হঠাৎ করে ডিজেল সংকট দেখা দেওয়ায় সেচ পাম্প চালানো সম্ভব হচ্ছে না।
কৃষকদের অভিযোগ দু দিন তিনদিন পর চাহিদার চেয়ে সামান্য পরিমানে মিলছে ডিজেল। তাও কয়েকঘন্টা লাইনে দাঁড়িয়ে। আর যতটুকু তেল দেয় এতে পুরো জমিতে পানি দিয়ে ভেজানো বড় কষ্টসাধ্য। অনেকেই জমিতে ধান ও অন্যান্য ফসলের চাষ করেছেন, কিন্তু প্রয়োজনীয় সেচের অভাবে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।এ সংকটের দ্রুত সমাধান চান কৃষকরা

শিবচরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ সেচ পাম্প বন্ধ অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও কৃষকরা অতিরিক্ত দামে তেল কিনে সেচ দেওয়ার চেষ্টা করলেও তা সবার পক্ষে সম্ভব হচ্ছে না।

দত্তপাড়া ইউনিয়নের কৃষক কাদির মুন্সি বলেন, এ বছর তিনি প্রায় পাঁচ বিঘা জমিতে বোরো ধানেরওজ আবাদ করেছি। কিন্তু ডিজেলের সংকটের কারণে সময়মতো জমিতে সেচ দিতে পারছিনা। ফলে মাটি ফেটে যাচ্ছে এবং ধানের গাছের ডগা শুকিয়ে মারা যাচ্ছে। তিনি জানান, নির্ধারিত সময়ে সেচ দিতে না পারলে ভালো ফলন পাওয়া সম্ভব নয়। তেলের অভাবে এখন চরম দুশ্চিন্তায় আছি।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় তেলের সংকট তৈরি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা। তারা দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে সেচ কার্যক্রম চালু রেখে ফসল রক্ষা করা সম্ভব হয়।

এমএসএম / এমএসএম

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি

নাগরপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি,থানায় জিডি

ধামরাইয়ে ড্রেজারে ডাকাতির ঘটনায় ছয় ডাকাত গ্রেপ্তার

কুড়িগ্রামে অরণ্যের ‘সবুজ উৎসব’,অনুষ্ঠিত