ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তে ৫২ বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১:৪৩

বিয়ানীবাজার ৫২ বিজিবির অভিযানে সীমান্তের দুবাগ এলাকা থেকে পৌনে ২ কোটি টাকা দামের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও  জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বিজিবি সূত্র জানায়, বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায়  গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক  মোঃ আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশির সময় ট্রাকের উপরিভাগে পাথর দ্বারা কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয়  কসমেটিকস ও জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের  আনুমানিক সিজার মূল্য এক কোটি পঁচাত্তর লক্ষ ষোল হাজার চারশত টাকা। তবে অভিযানের সময় ট্রাকটির চালক ও তার সহযোগীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র অধিনায়ক  মোঃ আতাউর রহমান সুজন জানান, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি কাজ করে যাচ্ছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট

মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান

৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ

দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ