ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রীর


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ৩:৫২

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিপা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

গতকাল বুধবার কলেজে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিকেল ৪টার দিকে মোহনগঞ্জ উপজেলার পানুর এলাকায় মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিপা গুরুতর আহত হন। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিপা জেলার পূর্বধলা উপজেলার চান্দুরা গ্রামের মোহাম্মদ তারা মিয়ার মেয়ে। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মোহনগঞ্জ সরকরি কলেজে একটি পরীক্ষা ছিল নিপার। সকালে মা ফরিদা আক্তারকে সঙ্গে নিয়ে কলেজে আসেন তিনি। বিকেলে পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন নিপা ও তার মা। পথে উপজেলার পানুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী এক ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ধান খেতে ছিটকে পড়ে। ফলে ভেতরে থাকা নিপা ও তার মা ফরিদা আক্তারের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আশপাশের লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মমেক হাসাপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢামেক হাসাপাতালে পাঠান চিকিৎসক। তবে ঢাকা নেওয়ার পথে নিপার মৃত্যু হয়। আর ফরিদা আক্তারকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনার পর অটোরিকশা ও ট্রাক ফেলে চালকরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নিপার বড় ভাই রুহুল আমিন বলেন, ময়মনসিংহ থেকে ঢাকা নেওয়ার পথেই নিপার মৃত্যু হয়। মায়ের অবস্থাও বেশ আশঙ্কাজনক। তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, দুর্ঘটনার পর গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং