ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ কারবারী গ্রেফতার


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ৩:৫২

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। 

বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার গাজীটেকা জামে মসজিদের সামনে বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মাহমুদ হাসান রাসেল উপজেলার বিওসি কেছরীগুল এলাকার মধ্য ডিমাই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

থানা পুলিশের গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তিনজন ব্যক্তি মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম থেকে বড়লেখার দিকে আসতেছে। এ তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বুধবার রাতে উত্তর চৌমহুনা এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি চালানো হয়। চেকপোষ্ট চলাকালীন একটি মোটরসাইকেলকে সিগনাল দিলে তা সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পুলিশ ফোর্সের সহায়তায় রাসেলকে আটক করা হয় এবং তার সথে থাকা অপর দুই জন পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি করে রাসেলের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২০টি প্যাকেটে পলিব্যাগের মধ্যে মোড়ানো ৪ হাজার পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান বৃহস্পতিবার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে সে এবং তার দুই পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল ও তার সাথে থাকা পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা