ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে সন্ত্রাসী হামলায় নিরীহ কৃষক আহত


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ৪:৪

ফরিদপুরের বোয়ালমারীতে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় এক নিরীহ কৃষক গুরুতর আহত হয়েছেন। উপজেলার সাতৈর ইউনিয়নের কেন্দ্র ডোবরা গ্রাম নিবাসী ঐ কৃষকের নাম মোঃ মুন্নু শেখ। মুমূর্ষ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার  জেড় ধরে গত ৭ এপ্রিল স্থানীয় একটি ফসলি মাঠের মধ্যে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, গ্রামের মশিয়ার সরদার, ইব্রাহিম শেখ, দাউদ শেখ, ফরহাদ শেখ গংদের সঙ্গে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মুন্নু শেখের। বেশ কিছুদিন ধরে বাদীর প্রাণনাশ সহ তার পরিবারের ক্ষতি সাধন করার হুমকি ধমকি দিয়ে আসছিল বিবাদীরা। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকালে স্থানীয় একটি ফসলের মাঠে মুন্নু শেখ নিজের সেচপাম্প দেখভাল করতে গেলে বিবাদীরা তার উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। দূর্বৃত্তরা ধারালো অস্ত্র,লোহার রড ইত্যাদি দিয়ে মুন্নু শেখকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে  স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মুন্নু শেখকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর ভাতিজা লিটন শেখ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দরখাস্ত পেয়েছি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার