ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দুর্নীতির অভিযোগে বিতর্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তদন্তের দাবিতে শিক্ষকরা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ৪:১৩

কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ময়নাল হোসেন সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ দায়েরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো তদন্ত কমিশন গঠন না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নয়জন শিক্ষক গত ১৪ জুলাই ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। একইসঙ্গে তারা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালকের কার্যালয়েও সরাসরি উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করেন। 

তবে অভিযোগের পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা হতাশা প্রকাশ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দরিদ্র তহবিলের অর্থ আত্মসাৎ, শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়, এসএসসি-২০২৫ পরীক্ষার বেঞ্চ মেরামতের জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার না করা এবং টিসি ও মূল সনদ প্রদানে অতিরিক্ত অর্থ নেওয়ার মতো অনিয়মে জড়িত। এছাড়া শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো, শিক্ষক-অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং পিয়ন দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শিক্ষকরা জানান, এমন স্বেচ্ছাচারী আচরণের কারণে বিদ্যালয়ের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছরের এসএসসি পরীক্ষায় ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ জন পাস করলেও ৪০ জন অকৃতকার্য হয় এবং মাত্র দুইজন জিপিএ-৫ অর্জন করে। চলতি বছরের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফলও আশানুরূপ নয়।

এদিকে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য রয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক ও অফিস সহকারীর সংকটও প্রকট। ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ উপেক্ষিত থাকলে শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ময়নাল হোসেন সরকার বলেন, অভিযোগের বিষয়টি তিনি জেনেছেন এবং তদন্ত হলে তিনি যথাযথ জবাব দেবেন।

 এ বিষয়ে কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে দেখা হবে। তবে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বর্তমান সরকারের শিক্ষাখাতে ‘জিরো টলারেন্স’ নীতির প্রেক্ষাপটে এ ধরনের অভিযোগ দ্রুত তদন্তের দাবি জোরালো হয়ে উঠেছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী

উলিপুরে গৃহবধু রিংকি হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন

ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চন্দনাইশে প্রকাশ্যে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিল দূর্বৃত্তরা

শেরপুর বাজারে এক রাতে দুই মার্কেটে মোবাইলের দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

আলফাডাঙ্গা দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

মেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, ৫ লাখ টাকা অর্থদণ্ড

মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’

শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩