নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) গ্যাস রোড ও বাসাইল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এই দণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্যাস রোড এলাকায় অবস্থিত ‘মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল’ এবং বাসাইল এলাকায় অবস্থিত ‘রেনেসাঁ ট্রমা সেন্টার’-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
এ সকল অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ‘মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল’-কে ১ লাখ টাকা এবং ‘রেনেসাঁ ট্রমা সেন্টার’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশ, র্যাব, আনসার সদস্য ও জেলা হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ