শ্রদ্ধা-ভালবাসায় ভাষা সৈনিক মনোয়ারা রহমান'কে স্মরণ
রাজশাহীতে নারীমুক্তির প্রকৃত পথিকৃৎ মানবতাবাদী সমাজসেবী আজীবন আত্মত্যাগী ভাষাসৈনিক মনোয়ারা রহমান'র ১৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান'র সভাপতিত্বে এবং জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহমেদ শফি উদ্দিন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহীর আলো'র সম্পাদক আজিবার রহমান, বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন,
উদীচী রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, কবি বাসেত হোসেন প্রামানিক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, মানবাধিকার কর্মী আয়ুব আলী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন মটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, সাংবাদিক শাহরিয়ার অন্তু, রাতুল সরকার, মোজাম্মেল বাবু, রুবেল সরকার, লিয়াকত হোসেন, শফিকুল আলম ইমন প্রমুখ।
বক্তারা বলেন, ভাষা সৈনিক মনোয়ারা রহমান ছিলেন নারী মুক্তির প্রকৃত পথিকৃৎ। তিনি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বক্স'র সুযোগ্য সন্তান এবং জননেতা আতাউর রহমান' স্ত্রী। ভাষা সৈনিক মনোয়ারা রহমান মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে রাজশাহীর আপামর নারী-পুরুষদের উৎসাহিত করেছেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তিনি স্বাধীন বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের শিক্ষা-সংস্কৃতিতে এগিয়ে নিতে এবং আত্ম-কর্মসংস্থান তৈরীতে বিশেষ অবদান রাখেন। তিনি আমৃত্যু রাজশাহীর মানুষের জন্য এক "আলোকবর্তিতা" হিসেবে কাজ করে গেছেন৷ রাজশাহীর সচেতন মানুষ আজও তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা