ভারতীয় শিশু উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠালো পুলিশ
রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় শিশু মোঃ রাহিম শেখ (১২)কে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার ওসি মোঃ রবিউল ইসলামের উদ্যোগে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের নির্দেশ মেনে ফেরত দেওয়া হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) বিকাল ৪ টায় রাজশাহী জেলার পবার হারুডাঙ্গা ক্যামের চর মাঝারদিয়ার এলাকায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই মাসুদ কবিরের নেতৃত্বে একটি চৌকস টিম শিশুকে নিয়ে যায়।
পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)সাথে দীর্ঘ এক ঘন্টা এসআই মাসুদ কবির'র নেতৃত্বে এএসআই শাহানাজ বিপ্লব ও নয়ন সরকার হারুডাঙ্গা ক্যাম্প কমান্ডার মাহবুব'র সঙ্গে আলোচনা করে দুই দেশের শূন্য রেখায় পতাকা বৈঠকর মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় শিশু মোঃ রাহিম ইসলাম ভারতের মুর্শিদাবাদের ইসলামপুর জেলার গোপালপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় নগরীর পঞ্চপটি এলাকায় শেখেরচক মাদ্রাসা মাঠ এলাকায়
ভারতীয় শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দ্রুত উদ্ধার করে। এ ঘটনায় নুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শিশুটিকে নিয়ে নগরীর তালাইমারী সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল রাহিম।
অপরাধ দমনে ওসি রবিউল ইসলামের এই ভূমিকা আরএমপির অন্যান্য থানায়ও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন অনেকে। এলাকার সুশীল সমাজ মনে করছে, এমন নিষ্ঠাবান ও জনদরদী কর্মকর্তাদের কারণেই পুলিশ প্রশাসনের প্রতি জনগণের বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল ইসলাম বলেন,শিশুকে উদ্ধার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিললুর রহমান স্যারের নির্দেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আজ আদালতের নির্দেশ মেনে ভারতীয় শিশুটিকে বিজিবির মাধ্যমে পতাকা বৈঠক করে হস্তান্তর করা হয়েছে। ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন ওই ভারতীয় শিশু।
তিনি আরো বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা কাজ করছি। বোয়ালিয়া এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক নির্দেশনা, সহকর্মীদের নিরলস পরিশ্রম এবং সর্বোপরি স্থানীয় জনগণের সহযোগিতাতেই এই সাফল্য সম্ভব হয়েছে। অপরাধ দমনে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা